বাংলাদেশের পর্যটন শিল্পে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিতকরণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বৃহস্পতিবারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ পুরস্কারের আয়োজন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটন উদ্যোগের কাছ থেকে মনোনয়ন আহ্বান করা হয়। প্রাপ্ত মনোনয়ন যাচাই-বাছাইয়ের জন্য সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বয়ে ক্যাটাগরিভিত্তিক জুরি বোর্ড গঠন করা হয়।
জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ নির্বাচন করে। নির্বাচিতদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
পুরস্কার পাচ্ছে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান
১.বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ—Shakawath's Six Control Point for Food Cost
২. বর্ষসেরা পাঁচ তারকা হোটেল —ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
৩. বর্ষসেরা চার তারকা হোটেল —হোটেল আগ্রাবাদ
৪. বর্ষসেরা তিন তারকা হোটেল—হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি
৫. বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর—দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
৬. বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর—শেয়ারট্রিপ লি.
৭. বর্ষসেরা বিনোদন পার্ক—ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স
৮. বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা—বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার
৯. বর্ষসেরা হোমস্টে—চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস
১০. বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর—আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)
১১. বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ—বিডি টিকেটস
১২. বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা — নুরানী শারমিন আফরোজ
১৩. বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল—এমভি মালঙ্গি
১৪. বর্ষসেরা ট্যুর গাইড—মো. সারোয়ার জাহান (মিঠু)
১৫. বর্ষসেরা মাইস উদ্যোগ—সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড
১৬. বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা নাঈম উল ইসলাম
৩ অক্টোবর পুরস্কার প্রদান
নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আগামীকাল বিকাল ২টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


