হাসিনার রায়ের পর সন্তোষ প্রকাশ করে যা বললেন আইন উপদেষ্টা

হাসিনার রায়ের পর সন্তোষ প্রকাশ করে যা বললেন আইন উপদেষ্টা

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

সোমবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন ‘শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ।’

আজ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে ওই পোস্ট দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন