প্রেস কাউন্সিলের সদস্য হলেন ফখরুল ইসলাম

প্রেস কাউন্সিলের সদস্য হলেন ফখরুল ইসলাম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩)(ডি) ধারা অনুযায়ী ২১তম কাউন্সিলের জন্য ইউজিসি প্রতিনিধি হিসেবে তাকে মনোনয়ন প্রদান করা হয়। তিনি আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন