বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে: আইন উপদেষ্টা

বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ‍ইনস্টিটিউটে অনেকেই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, একে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন উপমহাদেশের অন্যান্য দেশ থেকে প্রশিক্ষণর্থীরা বাংলাদেশে আসেন।

রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, বিচার বিভাগেও সীমাবদ্ধতা আছে। তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার ১৭ বছর বয়সি শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই। এ মামলায় ২ জনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে।‌ সেটি ৮ মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন