চারদিন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসার নেওয়ার পর গুলশানের বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার তার একান্ত সহকারী শহীদুজ্জামান এ কথা জানান। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা শেষে দুপুরে বাসায় ফিরেছেন স্যার। ডাক্তাররা পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের জরুরি ফাইলসহ দাপ্তরিক কাজ বাসায় বসে করছেন। এছাড়া এ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন জরুরি দাপ্তরিক কাজ হাসপাতালেও করেছেন, এখন বাসায় থেকেও করছেন।
গত ১ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমির খসরু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

