শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে, আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো।
শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত "ইনকামিং লিডারস' ট্রেনিং সেমিনার" এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কাজ করছি। এজন্য আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) এর উপর গুরুত্ব প্রদান করছি।
তিনি আরো বলেন, আমরা সকলে মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এ সময় মন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নে রোটারিয়ানদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

