গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার শর্ত শিথিল

অর্থনৈতিক রিপোর্টার

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার শর্ত শিথিল

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ১০ হাজারের বেশি ডলার নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। এই সীমা থাকার কারণে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতিতে এসব আহতদের জন্য বিদেশে চিকিৎসা নিতে ১০ হাজার ডলারের বেশি নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন নেই। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট একটি সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ‘বিদেশে চিকিৎসা সেবা নিতে ১০ হাজার ডলার পর্যন্ত নিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে না। তবে ১০ হাজারের বেশি নিতে হলে অনুমোদন লাগে। জুলাই আন্দোলনে অনেক ছাত্র-জনতা গুরতর আহত হয়েছেন। তাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের বিদেশে ডলার নেওয়ার সীমা থাকার কারণে আহত অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এখন থেকে তারা ১০ হাজার ডলারের বেশি নিতে অনুমোদন নিতে হবে না। তারা হাসপাতালের খরচ অনুযায়ী ডলার নিতে পারবেন। ’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: