গ্যাসের স্বল্পচাপ, যা বলছে পেট্রোবাংলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গ্যাসের স্বল্পচাপ, যা বলছে পেট্রোবাংলা

মহেশখালীর এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশের সব শ্রেণির গ্রাহকের সংযোগে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...