প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।

বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে তিনটায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয় এবং তা প্রায় আধঘণ্টা স্থায়ী হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব যৌথভাবে মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হয়।

দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন