এবার ২৮৫ কোটি টাকা কমেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

এবার ২৮৫ কোটি টাকা কমেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

এবারের বাজেটে ৮৫৫ কোটি টাকা পাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ১ হাজার ১৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটে ২৮৫ কোটি টাকা কমানো হয়েছে। তবে পরিচালন খাতে বাজেট বাড়লেও উন্নয়ন খাতে ব্যাপক কমানো হয়েছে। গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

জানা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটের মধ্যে পরিচালন খাতে ৪৫১ কোটি এবং উন্নয়ন খাতে ৪০৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালনা খাতে ছিল ৪২০ কোটি টাকা।

বিজ্ঞাপন

উন্নয়ন খাতে গত বছরে ৭২০ কোটি টাকা বরাদ্দ রাখলেও এবার তা কমিয়ে ৪০৪ কোটি টাকা করা হয়েছে। তবে ২০২৩-২৪ অর্থবছরে এ মন্ত্রণালয়ের পরিচালনা খাতে ৩১২ কোটি এবং উন্নয়নের জন্য ২১৪ কোটি নিয়ে মোট বরাদ্দ ছিল ৫২৬ কোটি টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন