স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার

স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে একজন ভারতীয় নাগরিককে আটকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার তাকে আটক করা হয়। তার কাছ থেকে ২ দশমিক ১৮ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতের নাম নূর হোসেন (৪৮)।

বিজিবি সূত্র জানায়, মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর মাঠের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১০৪/৫-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের ভিতরে মুজিবনগর মাঠের পার্শ্বে বাগানে অভিযান চালায়। সেখানে ভারতের ওই বাসিন্দাকে আটক করে তার তল্লাশি করে তার কোমরের সাথে প্যান

আটককৃত ব্যক্তি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে মো. নুর হোসেন (৪৮)। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: