ডাকসু নির্বাচন: গুজবে কান না দেওয়ার আহ্বান

ডাকসু নির্বাচন: গুজবে কান না দেওয়ার আহ্বান

দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার রাতে নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার, অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানান, প্রথমবারের মতো হলের বাইরে ৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সকল কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হবার কোনো ধরনের আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

অধ্যাপক জসীম উদ্দিন আরও বলেন, “কোনো প্রকার গুজবে কান না দিয়ে, সকল বৈধ কার্ডধারী শিক্ষার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানাচ্ছি।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন