জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু

দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেছে। এই ধাপে মূলত প্রথম পর্বে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আবার আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রধানরা উপস্থিত ছিলেন।

বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন।

দ্বিতীয় ধাপের প্রথম পাঁচ দিনে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯টি বিষয় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে দুটি বিষয়ে দলগুলো একমত হলেও, বেশিরভাগ বিষয়েই এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

কমিশনের পরিকল্পনা হলো— এই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনা করা। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনে আরো নতুন বিষয় যোগ করা হতে পারে। কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন