আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্ধারিত সময়ে নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: আইন উপদেষ্টা

আমার দেশ অনলাইন

নির্ধারিত সময়ে নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই, নির্ধারিত সময়ে নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন করা হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন