আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুলবাড়ীয়ায় ব্র্যাক কর্মসূচি পরিদর্শনে ব্যারিস্টার জাইমা রহমান

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ফুলবাড়ীয়ায় ব্র্যাক কর্মসূচি পরিদর্শনে ব্যারিস্টার জাইমা রহমান

গ্রামাঞ্চলের দরিদ্রতা মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। এরই অংশ হিসেবে পরিচালিত আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি সরেজমিনে পরিদর্শনে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আসেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকার মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রথা অনুযায়ী চাটাইয়ে বসে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। বৈঠকে এক জন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের অভিজ্ঞতা শোনেন এবং কর্মসূচির অগ্রগতি সম্পর্কে অবগত হন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ–এর কন্যা ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতায় দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে, বিশেষ করে নারীদের, ২৪ মাসের নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্রসীমার ওপরে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়। সম্পদ হস্তান্তর (যেমন গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য।

স্থানীয়দের মতে, মাঠপর্যায়ের এ ধরনের পরিদর্শন দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন