ফ্যাক্টচেকারের পোস্ট

প্রধান উপদেষ্টাকে নিয়ে ঘৃণা ছড়াচ্ছে ‘ভয়েস অব বাংলাদেশি হিন্দু’

প্রধান উপদেষ্টাকে নিয়ে ঘৃণা ছড়াচ্ছে ‘ভয়েস অব বাংলাদেশি হিন্দু’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ছাড়াচ্ছে ‘Voice of Bangladeshi Hindus’ নামের একটি ফেসবুক পেইজ।

সম্প্রতি পেইজটি একটি ছবি পোস্ট করে দাবি করেছে—ছবিতে থাকা নারী হচ্ছেন মুহাম্মদ ইউনূসের ‘সাবেক স্ত্রী’। পাশাপাশি তাকে "Sugar Daddy" বলে ব্যক্তিগত আক্রমণ করে কুরুচিপূর্ণ মন্তব্যও করা হয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু প্রকৃতপক্ষে, ছবিতে থাকা নারী হচ্ছেন প্রধান উপষ্টার কন্যা মনিকা ইউনূস। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী এবং যুক্তরাষ্ট্রের নাগরিক।

শুক্রবার এই বিভ্রান্তিকর পোস্ট নিয়ে ফ্যাক্টচেকার ও বিশ্লেষক কদরুদ্দিন শিশির সামাজিক মাধ্যমে লেখেন, “বাংলাদেশি হিন্দুদের ভয়েস হিসেবে নিজেদের প্রেজেন্ট করা এই পেইজটির প্রতিদিনকার কাজ হলো বাংলাদেশকে নিয়ে ভারতীয় আরএসএস এবং বিজেপির বয়ানের সঙ্গে মিল রেখে মুসলিমবিদ্বেষী এবং বাংলাদেশবিরোধী হেইট ও ডিসইনফরমেশন প্রচার করা।"

তিনি আরও বলেন, “এই পোস্টে মুহাম্মদ ইউনূসের মেয়েকে তার ‘সাবেক স্ত্রী’ হিসেবে প্রচারের নোংরামিটাও এই পেইজ থেকে করা হলো। বেশ কয়েকজন এটি কমেন্টে বলার পরও তারা পোস্টটি সংশোধন করেনি।”

বিশ্লেষকদের মতে, এটি স্পষ্টতই ডিজিটাল হেইট স্পিচ এবং পরিচয় বিকৃতির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি সম্মানিত ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন