পুলিশের উর্ধ্বতন ১৪ কর্মকর্তা বদলি

পুলিশের উর্ধ্বতন ১৪ কর্মকর্তা বদলি

জেলার এসপিসহ পুলিশের উর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলি আদেশ জারি করা হয়। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ৮ জন রয়েছেন। পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন ৬ জন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির যুগ্ম কমিশনার মো. ছালেহ উদ্দিনকে র‍্যাবের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবিরকে পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত মোহাম্মদ রিয়াজুল হককে ঢাকার পুলিশ টেলিকম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জের ডিআইজির (উপমহাপরিদর্শক) কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

পিবিআইয়ের বরিশাল জেলার এসপি মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত ডিআইজি আসমা সিদ্দিকা মিলিকে ট্রেনিং ডিটেকটিভ স্কুলে (টিডিএস) ঢাকায় সংযুক্ত, ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার এসপি, চুয়াডাঙ্গার এসপি খন্দকার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), রেলওয়ের এসপি শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পিবিআইয়ের এসপি মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশের এসপি, পিবিআইয়ের এসপি আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশ এসপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার এসপি মো. আমীর খসরুকে ডিএমপির উপকমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন