আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি

স্টাফ রিপোর্টার

নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি

নতুন সরকারের কাছে সাত দফা দাবি পেশ করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা সরকারের কাছে এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, সারা দেশের লাখো দোকান কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ও কর্মপরিবেশ নিয়ে বঞ্চনার শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং ন্যায্য শ্রমনীতি প্রণয়ন করবে বলেও আমরা বিশ্বাস করি।

সাত দফা দাবির মধ্যে রয়েছে ১.নিয়োগপত্র ও স্থায়ী চাকরির নিশ্চয়তা, ২.নির্ধারিত কর্মঘণ্টা বাস্তবায়ন, ৩.ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪.ওভারটাইম ভাতা প্রদান, ৫. ঈদ বোনাস ও বেতন সময়মতো পরিশোধ, ৬.সাপ্তাহিক ছুটি নিশ্চিতকরণ এবং ৭.সামাজিক নিরাপত্তা সুবিধা চালু করা।

জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, হযরত আলী মোল্লা, আব্দুস সালাম, মিসেস আলেয়া বেগম, মিসেস জেসমিন বেগম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন