দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমার দেশ অনলাইন

দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে বর্তমানে কী পরিমাণ ডিজেলের মজুত আছে, তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জ্বালানি মজুতের তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ডা. জাহেদ বলেন, দেশে ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে। আরো ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে ৩০ এপ্রিলের মধ্যে। জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই। এই সংকট শিগ্‌গিরই দূর হবে।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে জঙ্গি আছে, এটা ঠিক। এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি যে জনগণকে ভয় পেতে হবে। অপরদিকে, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন