আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রিজাইডিং কর্মকর্তারা

ঢাকা ১৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩১. ৪৭

স্টাফ রিপোর্টার

ঢাকা ১৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩১. ৪৭

ঢাকা-১৮ আসনের (উত্তর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড) অবস্থিত কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের ৭ টি ভোট কেন্দ্রে বেলা ১ টা পর্যন্ত ৩১.৪৭ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেন কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা।

বিজ্ঞাপন

কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১৭৫ জন। যাদের মধ্যে দুপুর ১ টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩১ দশমিক ৪৭ শতাংশ।

কেন্দ্রগুলোর মধ্যে ২১০ নম্বর কেন্দ্রে ৩২ শতাংশ, ২১১ নম্বর কেন্দ্রে ৩২.৬ শতাংশ , ২১২ নম্বর কেন্দ্রে ২৮.৬৪ , ২১৩ নম্বর কেন্দ্রে ৩৪ শতাংশ, ২১৪ নম্বর কেন্দ্রে ২৯.২৫ , ২১৫ নম্বর কেন্দ্রে ২৩.৮২ এবং ২১৬ নম্বর কেন্দ্রে ৪০ শতাংশ ভোটার ভোট দেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭ ও ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৮ আসনে সর্বমোট ২১৮ টি ভোট কেন্দ্র রয়েছে। আসনটিতে ভোটার সংখ্যা ৬ লাখ ৫ হাজার ৩৯৮। যাদের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৬৬৫৪ জন পুরুষ, ২ লাখ ৯৮ হাজার ৭৩৮ জন নারী ও ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...