প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের মন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ-ইউএই সম্পর্ক ও বাণিজ্য-ব্যবসা বাড়বে

বাংলাদেশ-ইউএই সম্পর্ক ও বাণিজ্য-ব্যবসা বাড়বে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গার্মেন্ট সামিটের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে বলে জানান আমিরাতের মন্ত্রী।

বার্ষিক এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বলেন, তার উপস্থিতি সমাবেশকে উন্নত করেছে। আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি। ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা লোকদের অভিজ্ঞতা থেকে শিখছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তিনি স্বাস্থ্য ব্যবস্থা এবং বড় রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতি দেখে মুগ্ধ। তিনি এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ বৈঠকে যোগ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন