কয়েক ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপলো দেশ

কয়েক ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপলো দেশ

আজ শনিবার সাড়ে সাত ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ তথ্য আমার দেশকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ রুবাইয়াত কবির।

বিজ্ঞাপন

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়; রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।

এরও আগে, গতকাল শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১১ জন নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন