মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ফিরোজ আহমেদের মা রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন।

শুক্রবার এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

রিজিয়া খাতুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউজ এডিটর গোলাম আহাদের মা। শুক্রবার সকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন রিজিয়া। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে রিজিয়া খাতুন পাঁচ কন্যা ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ফিরোজা খাতুনের স্বামী মরহুম দরবেশ আলী মুন্সি গোপালগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পরিচালক, পাইককান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সদর থানা বিএনপির সদস্য ছিলেন।

তার ছেলেদের মধ্যে ফিরোজ আহমেদ ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত, ফারহাদ আহমেদ গোপালগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি এবং তৌহিদুর রহমান দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...