কেরাণীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

আমার দেশ অনলাইন

কেরাণীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে সাতটি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এই সাত ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো দুজনকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...