সাভারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এ ধরনের সহিংসতাকে দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে দলটি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় দলটি।
বিবৃতিতে দলটি উল্লেখ করে, জানাচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত বিপজ্জনক। এই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার না হয়, তবে দেশে আবারও সেই পুরোনো ধরনের প্রতিহিংসা ও সাবোটাজের (নাশকতা) রাজনীতির পুনরাবৃত্তি শুরু হবে।
দেশে টেকসই রাষ্ট্র সংস্কার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি বলে মনে করে সংগঠনটি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও দেশের সকল রাজনৈতিক দলের প্রতি জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

