নগদের প্রশাসকের ওপর হামলা

নগদের প্রশাসকের ওপর হামলা

নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বনানী ১২ নম্বর সড়কে তার ওপর হামলা হয়। এতে তিনি আহত হন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বদিউজ্জামান দিদার আমার দেশকে বলেন, হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার গাড়ি ভাঙচুর করেছে। তার গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। তিনি গাড়ি নিয়ে বের হওয়ার সময় তিন থেকে চারজন লোক তার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা করেছে। তারা কারা তা তিনি জানেন না। হামলায় তিনি ও তার গাড়ি চালক আহত হয়।

জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এর আগে আজ সকালে মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ-এ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। অভিযানের পর গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায় তারা।

তানজির আহমেদ বলেন, 'আমরা নথিপত্র সংগ্রহ করেছি। দুদকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার আগে এসব নথিপত্র খতিয়ে দেখা হবে।'

তিনি আরও বলেন, 'নগদের ৭০ শতাংশের বেশি মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের। তাই, বিদেশে অর্থ পাচার করা হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব। এ ছাড়াও, নগদের পেছনে আওয়ামী লীগের কে বা কারা রয়েছেন এবং ডাক বিভাগের সঙ্গে অন্যায্য চুক্তিতে কে কে প্রভাব রেখেছিল সেটিও যাচাই করা হবে।'

এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে ১,৭০০ কোটি টাকা পাচার এবং ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন