আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭৫.৩৪ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২৪.৬৬ শতাংশ ‘না’ ভোট

স্টাফ রিপোর্টার

৭৫.৩৪ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২৪.৬৬ শতাংশ ‘না’ ভোট

গণভোটে এগিয়ে আছে ‘হ্যাঁ’। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল রাত ২টা পর্যন্ত প্রাপ্ত গণভোটের সর্বশেষ ফলাফলে ৭৫ দশমিক ৩৪ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২৪ দশমিক ৬৬ শতাংশ ‘না’ ভোট পড়েছে।

২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ঢাকার পাঁচটি আসনের কয়েকটি কেন্দ্রের গণভোটের ফল পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা-৫ আসনের ১৫১টি আসনের মধ্যে ১০টির ফল পাওয়া গেছে। তাতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯ হাজার ৪৬২টি এবং ‘না’ পড়েছে তিন হাজার ১৬০টি।

বিজ্ঞাপন

ঢাকা-৬ আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের গণভোটের ফল জানা গেছে। তাতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৩০ হাজার ১৭২ জন এবং ‘না’ দিয়েছেন ১৪ হাজার ১৯ জন।

ঢাকা-১৪ আসনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের গণভোটের ফল পাওয়া গেছে। তাতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৪ হাজার ৬৮৫টি; ‘না’ ভোট পড়েছে ছয় হাজার ৭০৭টি।

ঢাকা-১৭ আসনের ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের গণভোটের ফল জানা গেছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৬ হাজার ৩২১টি। আর ‘না’ ভোট পড়েছে চার হাজার ৬৬৯টি।

ঢাকা-১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের গণভোটের ফল জানা গেছে। তাতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৫ হাজার ৮০৮টি এবং ‘না’ ভোট পড়েছে আট হাজার ২৫১টি।

এদিকে ঢাকার বাইরে নেত্রকোণা জেলার পাঁচটি নির্বাচনি আসনে মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। জেলার ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৫টি গণভোটের ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ২৮৩টি আর ‘না’ পড়েছে তিন লাখ ৫৯ হাজার ৭৪৭টি।

একইভাবে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টির ফলাফল পাওয়া গেছে। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে এক লাখ ১৩ হাজার ১৪টি আর ‘না’ পেয়েছে ৩৮ হাজার ৫৪৬টি।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৯৪ হাজার ৬০৫টি। ‘না’ ভোট পেয়েছে ২৭ হাজার ৪৯৭টি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫১ হাজার ৮৭৫টি। ‘না’পেয়েছে ২৫ হাজার ৪০১টি।

খাগড়াছড়িতে ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফল পাওয়া গেছে। এখানে ‘হ্যাঁ’ পিছিয়ে আছে। ‘হ্যাঁ’ পেয়েছে ৩০ হাজার ৬৬৫ ভোট এবং ‘না’ পেয়েছে ৩১ হাজার ৭৬ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন