ঢাকাস্থ সুইডিশ দূতাবাস থেকে শেনজেন ভিসা সেবা স্থগিত

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস থেকে শেনজেন ভিসা সেবা স্থগিত

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ সেবা সাময়িকভাবে বা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদনসংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেনজেন ভিসা সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের আর কোনো এখতিয়ার বা অনুমোদন দূতাবাসের নেই। তাই সব আবেদনকারী এবং স্পন্সরদের ভিসাসংক্রান্ত যেকোনো প্রশ্ন ও যোগাযোগের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন