আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দিল্লি দূষণের শীর্ষে

আমার দেশ অনলাইন

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দিল্লি দূষণের শীর্ষে

বিশ্বের মধ্যে আজ দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি, স্কোর ৩৪০। আর এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত, যার স্কোর ২৬৭।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে সুইজারল্যান্ড-ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৭২। চতুর্থ অবস্থানে রয়েছে কম্বোডিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হলো ফোনপেন, স্কোর ১৮৪। পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, যার স্কোর ১৮৩।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সুইজারল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন