গত ৩০ জুন স্মারক নম্বর-৮০.০০.০০০০.২০২.৬৪.০২১.২৪-৬০ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত ফলাফল অনুযায়ী ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত এক হাজার ৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমাণ ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে কোনো ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাঁদেরকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে নির্ধারিত googleform (https://forms.gle/XDRX2YoBoAhUpxTB8) পূরণ করে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

