আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সরকার সহযোগিতা করবে

আমার দেশ অনলাইন

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সরকার সহযোগিতা করবে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার সুসংগঠিতভাবে কাজ করছে এবং ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টর ও সড়ক পরিবহনে ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক ও নিরবচ্ছিন্ন হয়, সে লক্ষ্যে দুটি আলাদা সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী বলেন, ঈদের আগে যেসব ঈদযাত্রায় বিভিন্ন সমস্যা দেখা দেয়, তা যেন না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিকে ফোকাল পয়েন্ট করা হয়েছে, যিনি বিজিএমইএসহ শ্রমিক প্রতিনিধি ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বয়ের মাধ্যমে জনজীবনে স্বস্তি নিশ্চিত করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন