ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা

ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসার সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বিজ্ঞাপন

দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে। সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় বলা হয়, ভিসার সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকেন।

দূতাবাস আবেদনকারীদের কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর তথ্য না দিয়ে সাক্ষাৎকারে শতভাগ সত্য বলার পরামর্শ দিয়েছে। কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন