আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

আমার দেশ অনলাইন

কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন
ছবি: সংগৃহীত।

দেশের বর্তমান শিক্ষা কারিকুলাম পরিবর্তন না করে বরং রিভিউ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার (ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কারিকুলাম নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে।’

এসময় তিনি বিএনপি-জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকার সময়ে শিক্ষাখাতের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘২০০১ এ দায়িত্ব পাওয়ার পরে নকলও প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলোতো চলেই গিয়েছে, সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।’

এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের দিন শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে এক প্রকার লাফ দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেই কথা স্মরণ সাংবাদিকরা প্রশ্ন করেন শিক্ষাখাতে এ রকম কিছু হবে কি না।

এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাইজাম্প না পোল ভল্ট জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...