নারী ও শিশু অধিকারসুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসির

স্টাফ রিপোর্টার

নারী ও শিশু অধিকারসুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসির

নারী ও শিশুর প্রতি বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের অধিকার সুরক্ষায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ করার আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বুধবার সাভারের ব্র্যাক সিডিএমে একটি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

ইউনিসেফ ও ইউজিসি যৌথভাবে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। ইউজিসির ইন্টারন্যাশনাল কলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীন- এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফ-এর এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও একই প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান বক্তব্য দেন।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচরণ পরিবর্তনে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে প্রয়োগের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর আনোয়ার হোসেন অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন