সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারের কাছে আপিল করবে আদ্-দ্বীন হাসপাতাল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারের কাছে আপিল করবে আদ্-দ্বীন হাসপাতাল

সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারের কাছে আপিল করবে আদ্-দ্বীন হাসপাতাল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, আদ্ দ্বীন হাসপাতালের বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আগামীকাল আপিল দায়ের করা হবে।

বিজ্ঞাপন
11

শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আদ্ দ্বীন হাসপাতালের আইসিইউ, এন‌আইসিইউ এবং ডেলিভারি রোগীদের জরুরিয়াত বিবেচনায় আগামীকাল ই-মেইলের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল দায়ের করা হবে ইনশাআল্লাহ।’

এর আগে সকালে এক ফেসবুক পোস্টে আইনজীবী শিশির মনির দাবি করেন আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

তিনি দাবি করেন, গত ৪ জুন দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে হাসপাতালটির লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...