নারীর ক্ষমতায়ন ও জনস্বাস্থ্যে পিএসটিসির অবদান অনস্বীকার্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

নারীর ক্ষমতায়ন ও জনস্বাস্থ্যে পিএসটিসির অবদান অনস্বীকার্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
পিএসটিসি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় পাঁচ দশক ধরে পিএসটিসির অবদান গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার ঢাকার পিএসটিসি ভবনে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি)৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্‌বুব।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পিএসটিসির এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী এবং মানুষের জীবনমান উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারকে ধারণ করে। তিনি জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় পাঁচ দশক ধরে পিএসটিসির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথি ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, ৪৮ বছরের পথচলা পিএসটিসি-এর দীর্ঘ অভিজ্ঞতা, আস্থা ও মানুষের কল্যাণে নিরবচ্ছিন্ন সেবার প্রতীক। তিনি ভবিষ্যতেও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারী, শিশু, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, আগামী দিনগুলোতে আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে চাই, সেবা দিয়ে পঞ্চাশের মাইলফলকে পৌঁছাতে চাই।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...