পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের জন্যও দলকে শুভেচ্ছা জানান তিনি।
বিজ্ঞাপন
রোববার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এ জয়ের পর এক বিবৃতিতে ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বিবৃতিতে তারেক রহমান বলেন, পাকিস্তানের বিপক্ষে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় প্রমাণ করেছে—ঐকান্তিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় অর্জন করা সম্ভব।
তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের এই নজরকাড়া পারফরম্যান্স দেশকে গর্বিত করেছে। ভবিষ্যতেও দলের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

