এসএসএলটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

প্রতিটি হাসপাতালে স্পিচ থেরাপি যুক্ত করার দাবি

প্রতিটি হাসপাতালে স্পিচ থেরাপি যুক্ত করার দাবি

দেশে নানা কারণে বাড়ছে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের মাঝে বাড়ছে স্পিচ সমস্যা। এ অবস্থায় দেশের প্রতিটি হাসপাতালে স্পিচ থেরাপি সেবা যুক্ত করার দাবি জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

বুধবার সকালে ঢাকার অদূরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টের (এসএসএলটি) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বিএইচপিআইর উপাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল কাদের, উপাধ্যক্ষ (বিএইচপিআই) ও সিআরপির নির্বাহী পরিবচালক ড. মো. সোহরাব হোসেইন।

অনুষ্ঠানে স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট তাহমিনা সুলতানা। সভাপতিত্ব করেন এসএসএলটির সভাপতি সহকারী অধ্যাপক ফিদা আল -শামস। অনুষ্ঠানে ১০ জন স্বেচ্ছাসেবক স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির শিক্ষার্থীকে এসএসললটি লিডারশিপ স্কলারশিপ দেওয়া হয়।

অনুষ্ঠানের সিআরপির নির্বাহী পরিবচালক ড. মো. সোহরাব হোসেইন বলেন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের আলোকে স্পিচ থেরাপিদের দায়িত্ব আরও বেড়েছে। এজন্য সেবার গুণগত মান আরও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি হাসপাতালে স্পিচ থেরাপি সেবা যুক্ত করতে হবে।' সিআরপি দীর্ঘদিন ধরে স্পিচ থেরাপি পেশার প্রশিক্ষণ ও বাস্তব প্রয়োগে কাজ করে আসছে বলেও জানান তিনি।

প্রধান অতিথি মোস্তফা কামাল বলেন, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং প্রতিবন্ধিতা নিয়ে বসবাসরত নাগরিকদের পূর্ণ সক্ষমতা বিকাশে স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপিস্টরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই পেশাকে নীতিগত ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে নিতে আগ্রহী।

তিনি আরও বলেন, এসএসএলটি যে ভূমিকা পালন করছে তা এই রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। এই পেশাকে স্বাস্থ্য খাতের মূলধারায় আনা এখন সময়ের দাবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন