দ্রুত চিরুনি অভিযান শুরু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্রুত চিরুনি অভিযান শুরু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দ্রুত শুরু হচ্ছে চিরুনি অভিযান। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টার বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ (চিরুনি) অভিযান পরিচালনা করে। এ সময় সবার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে, তবে ভোট কবে হবে তা নির্ধারণ করবে সরকার। মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক, সভ্য সমাজে এটা মানা যায় না।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন