রুমিন ফারহানা কি গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির

রুমিন ফারহানা কি গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির

সংসদ সদস্য রুমিন ফারহানার উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উনি কি বললেন আমরা তো একেবারেই বুঝতে পারলাম না। উনি কি গালি দিলেন, না দোয়া দিলেন কিছুই বুঝলাম না।

বুধবার সংসদে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা বলেন, একজন সংসদ সদস্য তিনি দাঁড়িয়েছেন তার কথা বলতে, আর আপনার জায়গা থেকে আপনি তাকে সুযোগ দিয়েছেন। হতে পারে তার কথাগুলো সবগুলো সঙ্গত নয়, আবার হতে পারে যে কথাগুলো তার গুরুত্বপূর্ণ—কিন্তু আমরা তো কিছুই শুনতে পারলাম না।

তিনি আরো বলেন, এখন তার কথাগুলো শোনার যেমন দায়িত্ব আমাদের আছে, তেমনি বলার অধিকারও তার রয়েছে। তিনি যদি আনপার্লামেন্টারিয়ান কোনো কথা বলে থাকেন, তবে আপনার জায়গা থেকে রুলিং আসতে পারে। আবার তার এ সমস্ত কথার জবাব সংশ্লিষ্ট মন্ত্রী প্রয়োজন মনে করলে দিতেই পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন