বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে বিশেষ দোয়া মঙ্গলবার

বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে বিশেষ দোয়া মঙ্গলবার

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিদ্যালয়ে পতিত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

পরিপ্রেক্ষিতে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এদিন সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বিজ্ঞাপন

নিহতদের রূহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ জোহর) এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন