আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আজহারীর

আমার দেশ অনলাইন

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আজহারীর

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘নির্বাচনে বিজয়ী এবং বিজিত— উভয় পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।

বিজ্ঞাপন

যাদের কাঁধে ইতোমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তাঁরা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে— ন‍্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন