আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তফসিল ঘোষণার পর অভিযানে গ্রেপ্তার ১৭৭৪, অস্ত্র উদ্ধার ১৭৯

স্টাফ রিপোর্টার

তফসিল ঘোষণার পর অভিযানে গ্রেপ্তার ১৭৭৪, অস্ত্র উদ্ধার ১৭৯

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

একই সময়ে ১ হাজার ৭৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনি পরিবেশ নিরাপদ রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা, সন্দেহভাজন এলাকায় বিশেষ অভিযান এবং গোয়েন্দা তথ্যভিত্তিক তৎপরতা জোরদার করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...