অভিযুক্তকে এসএসএফ ডিজির আশ্রয় দেয়ার দাবি বানোয়াট

স্টাফ রিপোর্টার

অভিযুক্তকে এসএসএফ ডিজির আশ্রয় দেয়ার দাবি বানোয়াট

অপরাধী আলী হোসেন শিশিরকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালকের বাসায় আশ্রয় দেয়া নিয়ে ফেসবুক পোস্টকে বানোয়াট বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

এসএসএসের এক মুখপাত্রের বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রেস উইং বলেছে, আলী হোসেন শিশির নিজেকে নরসিংদীর একজন পোশাক কারখানার মালিক পরিচয় দিয়ে ডিজির ফ্ল্যাট ভাড়া নেন। আইনি স্ট্যাম্পে তার সাথে একটি বৈধ ভাড়াটে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, কোনো অভিযুক্ত আসামিকে এসএসএফের ডিজি তার বাড়িতে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং ১৮ জানুয়ারি ভোর ৩টা ৪৫ মিনিটে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে এসএসএফ ডিজি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। ফেসবুক পোস্টগুলো সম্পূর্ণ বানোয়াট ও বিকৃত।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো তদন্ত ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট ডিজি এসএসএফ তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত অপচেষ্টা ও দায়িত্বজ্ঞানহীন কাজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন