বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমানের টিকেট নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রীদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।
বুধবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রশিদুজ্জামান মিল্লাত। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

