জুলাই সনদ

বিশেষজ্ঞ মতামত নিয়ে ঐকমত্য কমিশনের পুনঃপর্যালোচনা সভা

বিশেষজ্ঞ মতামত নিয়ে ঐকমত্য কমিশনের পুনঃপর্যালোচনা সভা

জুলাই সনদ বাস্তবায়নের বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কিত বিশেষজ্ঞদের দেওয়া মতামত ও পরামর্শসমূহ পুনঃ-পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিজ্ঞাপন

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতও পুনঃ-বিশ্লেষণ করা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আগামীকাল অনুষ্ঠিতব্য সভার প্রস্তুতির বিষয়ও আলোচনায় উঠে আসে।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক ও ড. মো. আইয়ুব মিয়া এবয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এদিকে, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৃহস্পতিবার আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন সকাল সাড়ে ১০টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে হবে এ বৈঠক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন