বিমান বিধ্বস্তে কোন হাসপাতালে ভর্তি আছে কতজন

বিমান বিধ্বস্তে কোন হাসপাতালে ভর্তি আছে কতজন

বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক জন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন
1347

এ ছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনে মরদেহ, সিএমএইচে ১১ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনের, লুবনা জেনারেল হাসপাতালে দুই জনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের- মোট ১৮ জনের মৃতদেহ রয়েছে।

আইএসপিআর এই সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন