পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা

পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলার ঘটনায় রমনা থানায় ১২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা হিসেবে আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার আসামিরা হলেন, অং অং মারমা, সুমাইয়া শাহিন, আদ্রিতা রায়, আরমান, মেঘমল্লার বসু, আল আমিন রহমান, রিচার্ড, হাসান শিকদার, সীমা আক্তার, শৌকত আরিফ, মাঈন আহম্মেদ, ফাহিম আহাম্মদ চৌধুরী।

feferer

এর আগে মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে নারী-পুরুষসহ ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের বাধা দেয়। এ সময় ওই পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে। ওই এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

dksdfds

আরো বলা হয়, ‘এক পর্যায়ে পদযাত্রাকারীরা পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তাদের হামলায় ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এ ছাড়া উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন