সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি। সকাল ১১টার দিকে সিআইডির ক্রাইমসিন ইউনিটের একটি পরিদর্শক টিম সচিবালয়ে প্রবেশ করেছে। তারা আলামত সংগ্রহ করছে বলে জানিয়েছেন সচিবালয়ের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভয়াবহ এই আগুনের ঘটনা তদন্তে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে গতকাল ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
এদিকে সচিবালয়ের সামনে শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, আমরা তদন্তের কাজ শুরু করেছি। আপাতত এটুকুই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

