প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১দলীয় জোটের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে কমিশন ভবনে নির্বাচনের দিন বিকেলে সোয়া ৩টায় প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে। জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ন্যরা এতে উপস্থিত আছেন।
এ সময় তাদের বৈঠকের কারণ জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম জানান, বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও তিন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

